আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ক্রমেই বাড়ছে সৌদি থেকে পালানো নারীর সংখ্যা

ক্রমেই বাড়ছে সৌদি আরব থেকে পালিয়ে আসা নারীর সংখ্যা। সৌদি থেকে পালিয়ে আসা এসব নারীদের অভিযোগ, নারীদের ওপর বিভিন্নভাবে অত্যাচার করা হয়। নারীদের গণ্য করা হয় দাসী হিসেবে। আর তা থেকে বাঁচতেই তারা দেশ থেকে পালিয়ে আসেন।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০১৭ সালে সৌদি থেকে বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া নারীর সংখ্যা ২ হাজার ৩শ ৯২ জন।
এদের মধ্যে আমেরিকায় আশ্রয় নেন ১১৪৩ জন, কানাডায় ৪৫৩ জন, অস্ট্রেলিয়ায় ১৯১ জন, ব্রিটেনে ১৮৪ জন এবং জার্মানিতে ১৪৭ জন।
গত ২০১৫ সালে সৌদি আরবে রাজনৈতিকভাবে মূল ক্ষমতায় বসেন মোহাম্মদ বিন সালমান। এরপর থেকে সৌদি থেকে বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া নারীর সংখ্যা ক্রমেই বেড়েছে বলে খবরে বলা হয়েছে। যা বিগত বছর গুলো থেকে অনেক বেশি।
গত মাসে সৌদি থেকে পালিয়ে আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করে মোহাম্মেদ কুনুন। কুনুনের অভিযোগ, দেশটিতে তার বাবা-মা নানাভাবে তার স্বাধীনভাবে জীবন যাপনের ওপর বাঁধা দেয়। এছাড়া তাকে মেরেও ফেলতে পারে বলে তিনি অভিযোগ করেন।
এছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদিতে নারীদের বিভিন্ন কাজের জন্য তাদের বাবা মার কাছ থেকে অনুমতি নিতে হয়। স্কুলে ভর্তি, ব্যাংক আকাউন্ট খুলতে, বিয়ে করতে বাইরে যেতে সবকিছুতে মেয়েদের অনুমতি নিতে হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button