কোভিড-টিকা নিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসারগন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের তৃতীয় দিন আজ সকালে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে তিনি এ টিকা গ্রহণ করেন। টিকাদান কার্যক্রমের তৃতীয় দিনে আজ সকাল থেকেই গোবিন্দগন্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্রে মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কোভিড-১৯ এর টিকা নিচ্ছে বলে জানা গেছে।মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান পুলিশ সদস্যদের সাথে নিয়ে টিকা নিতে আসেন।আর দ্বিতীয় টিকা গুলি গ্রহণ করেন থানার ২৮ জন সদস্য বৃন্দরা। নিজে টিকা নেওয়ার পর (ওসি) মেহেদী হাসান সবাইকে টিকা নেওয়ার জন্য উৎসাহিত করেন।এর পরে গোবিন্দগঞ্জ থানার এস আই আরিফুল ইসলাম,এস আই মামুন, এস আই সজিবসহ অন্যান্য পুলিশ অফিসার গন টিকা নেন।অফিসার ইনচার্জ গণমাধ্যকর্মী, স্বাস্থ্যকর্মীসহ সকল ফ্রন্টলাইনার ও বয়স্কদের টিকা নিতে তিনি আহ্বান জানান। টিকা নিয়ে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার কথাও বলেন তিনি। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিএইচও ডা. মজিদুল রহমান বলেন, যারা টিকা নিচ্ছে, তারা সবাই ভালো আছে। টিকা নিতে আগ্রহীরা রেজিস্ট্রেশন করছে।’ এর আগে গতকাল সোমবার গোবিন্দগঞ্জে প্রথম টিকা নেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান টিকা নিয়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।




