শিক্ষাশিরোনাম

কোটার বিষ‌য়ে প্রজ্ঞাপন জা‌রির দাবিতে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা

কোটা নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া ঘোষণা প্রজ্ঞাপন আকা‌নে জা‌রির দাবিতের দেশব্যাপী কর্মসূচি পাল‌নের ঘোষণা দি‌য়ে‌ছে ‌কোটা সংস্কার আন্দোলনকারী‌দের সংগঠন বাংলা‌দেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ প‌রিষদ। কর্মসূচির অংশ হি‌সে‌বে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে মানববন্ধন কর‌বেন তারা।
মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মলনে এ কর্মসূচি ঘোষণা দেন পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খাঁন।
আগামীকাল বুধবার বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হবে। কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে জাতীয় জাদুঘর পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেল‌নে রাশেদ খান বলেন, ছাত্রসমাজের সঙ্গে চক্রান্ত শুরু হয়েছে। আমরা বলে দিতে চাই ছাত্রসমাজ কোন চক্রান্ত মেনে নিবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করে ছাত্র সমাজকে শান্ত করুন। তারা এখন ক্ষুব্ধ। নতুবা তারা আবার রাজপথে নেমে আসবে। আমাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অহিংস। সামনে যে আন্দোলন চলবে সেটিও শান্তিপূর্ণ হবে। আমরা বঙ্গবন্ধুর অহিংস আন্দোলনের চেতনায় বিশ্বাসী।
আন্দোলনকারীদের আরেক যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূর বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের ২৭ দিন পার হলেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী দুই দুইবার কোটা বাতিলের ঘোষণা দেয়ার পরও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা প্রধানমন্ত্রীকে বলবো আপনি অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করে ছাত্র সমাজের মধ্যে যে অস্থিরতা বিরাজ করছে তা থে‌কে তা‌দের মুক্তি দিন।
নূর বলেন, আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। ধৈর্যের পরিচয় দিয়ে প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করেছি। কিন্তু প্রজ্ঞাপন জারির জন্য আবার রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা আশা করছি আগামী দু’একদিনের মধ্যে প্রজ্ঞাপন পাবো।
সংবাদ সম্মেলনে আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফারুক হো‌সেন, মাহফুজ খানসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও ঢা‌বির কয়েক শ’ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button