কেরাণীগঞ্জে র্যাবের হাতে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে গোলাম বাজারে এলাকা হতে মোঃ শাহীন হাওলাদার (৩৮) নামে ভুয়া ডিবি পুলিশ পরিচয় প্রদানকারী প্রতারক চক্রের ০১ সদস্য’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
শুক্রবার (৩১ মার্চ) বিকালে র্যাব-১০ মিডিয়া সেল থেকে এ বিষয়টি নিশ্চিত করেন।
এবিষয়ে র্যাব-১০ আরো জানান, বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার গোলাম বাজার রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে ভুয়া ডিবি পরিচয় প্রদানকারী এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন প্রতারক চক্রের সক্রিয় সদস্য, সে বেশ কিছুদন যাবৎ কেরাণীগঞ্জ সহ আশপাশের বিভিন্ন এলাকায় সাধারন মানুষের সাথে ডিবি পুলিশ এর মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণ করে মোটা অংকের টাকা আত্মসাৎ করে আসছিল বলে জানা যায় ।
অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান ।




