জাতীয়

কৃষি ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

ভালো পরীক্ষা দিয়েও টেকেনি অনেকেই

বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার পদের প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটি। সোমবার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৮৮৭জন। আগামী ১৫ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী দুইশো নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তেজগাঁও কলেজ ও নীলক্ষেত হাইস্কুলে লিখিত পরীক্ষা হবে। গত ২১ জুলাই প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীরা প্রকাশিত ফলাফল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, ভালো পরীক্ষা দিয়েও তারা উত্তীর্ণ তালিকা নেই। ফলাফলকে তারা ত্রুটিপূর্ণ বলে আখ্যা দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের উপ-মহাব্যবস্থাপক ফজলুর রহমান খান ইত্তেফাককে বলেন, ফলাফল ক্রুটিপূর্ণ হওয়ার সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগ এই পরীক্ষা নিয়েছিল। প্রযুক্তির সহায়তায় নির্ভুল ফলাফল প্রকাশিত হয়েছে।
কত নম্বর পর্যন্ত টেকানো হয়েছে-সে বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৬৩ দশমিক ৭৫ পর্যন্ত টেকানো হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৮৮৭ জন।
এদিকে, ফেসবুকে অনেক পরীক্ষার্থী ফলাফল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সাইফুল আমিন নামে এক পরীক্ষার্থী উল্লেখ করেছেন ফলাফলে ভুল আছে। ৬৭ দশমিক ৫ পেয়েও তিনি উত্তীর্ণ তালিকায় নেই। মাহমুদ নামে আরেকজন বলেছেন, তিনি প্রশ্নের সমাধান করে ৭৩ পেয়েছেন। কিন্তু প্রকাশিত ফলাফলে তার রোল নেই। সায়েম শিকদার বলেছেন, তার ৭০ পাওয়ার কথা, কিন্তু রোল নম্বর নেই।
সাদিয়া আফরিন লিখেছেন, তিনি ৬৫ এর উপরে পাবেন, তারপরও তালিকায় নেই। ইকবাল হোসেন ৬৫ উপরে পাবেন প্রত্যাশা করলেও উত্তীর্ণ হননি। তার দাবি ফলাফলে ভুল থাকতে পারে। কমল মোহন্ত লিখেছেন তিনি বি সেট প্রশ্নে ৬৫ পাওয়ার আশা করেও তালিকায় নাম পাননি।
মারুফ সনি ৬৮ পাওয়ার আশা ছিল, কিন্তু ফলাফলে রোল নম্বর নেই। হাবিবুর রহমান মাসুমের ৬৮টির উপরে পাওয়ার কথা ছিল, তিনিও উত্তীর্ণ হননি। রাশেদা আকতার বলেছেন, ৭০ পাবো, তাও ফেইল। লিটন আলী এ সেটে পরীক্ষা দিয়েছিলেন ৭০ পাওয়া কথা ছিল, কিন্তু ফলাফলে তার নাম নেই। এ রকম হাজার পরীক্ষার্থী কৃষি ব্যাংকের অফিসার পদের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button