slider

কুড়িগ্রামে গাঁজা সহ কুখ্যাত মাদক কারবারি আসিফ গ্রেফতার

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : আজ ২৫ জুন ২০২৩ তারিখ আনুমানিক ১১ঃ ৩৫ ঘটিকায় কুড়িগ্রাম জেলা ডিবির একটি চৌকস টিম রাজারহাট থানাধীন ছিনাই ইউনিয়নের আমিন বাজার এলাকা থেকে ফুলবাড়ীর মধ্য যতিন্দ্র নারায়ন গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ আসিফ মিয়া (২৪) কে স্কুল ব্যাগের মধ্যে বিশেষ কায়দায় ০৪ কেজি গাঁজা উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে রাজারহাট থানায় ডিবি কুড়িগ্রাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা রুজু করে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button