slider

কুড়িগ্রামে গাঁজা ও হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : নাগেশ্বরী থানার একটি চৌকস টিম অদ্য ২০ অক্টোবর ২০২৩ তারিখ সকাল আনুমানিক ৪:৩০ ঘটিকার সময় নাগেশ্বরী থানাধীন হাসনাবাদ ইউনিয়নের শরিফের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে কুড়িগ্রাম সদরের উগ্তর কমলপুর এলাকার মাদক কারবারি মাহালম কে ২৭ কজি গাঁজাসহ গ্রেফতার করে।

অপর আরো একটি অভিযানে গত ১৯ অক্টোবর ২০২৩ তারিখ রাত আনুমানিক ২০.৩৫ ঘটিকার সময় নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের আজমাতা মৌজাস্থ কম্পেরহাট এলাকা থেকে ভূরুঙ্গামারী জয়মনিরহাট ছোটখাটামারী এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ শাহিনুর রহমান (৩৬) কে ০৬ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় পৃথক দুইটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button