slider

কুড়িগ্রামে ইয়াবা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেফতার ২

এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার একটি চৌকস টিম অদ্য ৮ মার্চ ২০২৪ রাত আনুমানিক ০৩.১০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী মৌজাস্থ ধরলা ব্রীজের পুলিশ চেক পোস্টের সামন থেকে ফুলবাড়ী কুটিচন্দ্রখানা গ্রামের কুখ্যাত মাদক কারবারি পূর্বের ৯ মাদক মামলার আসামী লিটন (২৭) ও শ্রী উত্তর কুমার (২৪) দ্বয়কে ১৪৫ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত ২ জন মাদক কারবারির মধ্যে লিটন এর বিরুদ্ধে কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী থানায় মোট ৯টি মাদক মামলা রয়েছে। আবারো মাদক সহ উক্ত আসামীকে গ্রেফতার করলো ফুলবাড়ী থানা পুলিশ। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button