Uncategorized

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফেন্সিডিল সহ তিন জন আটক

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তিন চোরাকারবারীকে আটক করেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী থানার এস আই সাইফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য উপজেলার আটিয়াবাড়ী এলাকা থেকে তাদের আটক করেন।
এ সময় তাদের নিকট থেকে একটি মোটরসাইকেল, ৫টি মোবাইলসেট ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার মুক্তারাম এলাকার আব্দুল জলিলের ছেলে জাফর হাসান (২৯) একই উপজেলার ভাংরীপাড়া এলাকার মৃত এন্তাজ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪০) ও হরিকেশ এলাকার মহেন্দ্র নাথের ছেলে মিলন সরকার (২৯)।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button