sliderস্থানিয়

কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা পেল কিশোরীরা

এ আর লিমন,কুড়িগ্রাম প্রতিনিধি : “প্লাস্টিক দূর্ষন আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস-২৫ পালন করা হয়েছে। দিবসটি ঘিরে মানববন্ধন আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে উপজেলা প্লাট ফর্ম ও ইউনিয়ন যুব সংগঠন, কুড়িগ্রাম। মানববন্ধন শেষে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের হাতে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠকরা।

চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট,আর ডি আর এস বাংলাদেশ এর সহযোগিতায় এনআরকে -টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগিতায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাবিবুর রহমান, আরডিআরএস বাংলাদেশ এর টেকনিক্যাল অফিসার মোঃ মমিন হোসেন, ফিল্ড ফ্যাসিলেটর ফারজানা ফৌজিয়া, রোশনা খাতুনসহ বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা ৬ উপজেলার কিশোর কিশোরীগণ।

কিশোরী মোছাঃ ইসরাত জাহান বলেন, পরিবেশ রক্ষায় জনসচেতনতর বিকল্প নেই।আসুন আমরা গাছ লাগাই,পরিবেশ বাঁচাই।

বক্তব্যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাবিবুর রহমান বলেন, পরিবেশ দিবস উপলক্ষে আমরা প্রত্যয় করেছি যে,সকল ধরনে প্লাস্টিক বর্জন ও পরিবেশের ক্ষতি করে এমন অসচেতনতামুলক কাজ কর্ম থেকে বিরত থাকবো। সুন্দর পৃথিবী গড়তে সকলের প্রচেষ্টা ও আন্তরিকতা থাকা নৈতিক দায়িত্ব ও কর্তব্য বলে মন্তব্য করেন বক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button