sliderস্থানিয়

কুড়িগ্রামে দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন

মো.বখতিয়ারুল ইসলাম উত্তর ধরলা (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের টেপারকুটি দারুল উলুৃম দাখিল মাদ্রাসার সুপার শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রতিষ্ঠানে অনিয়মিতভাবে পাঠদান ও সৃষ্টপদ সহকারী লাইব্রেরিয়ান গোপনে নিয়োগ দেয়াসহ গাছ কর্তনের অভিযোগ উঠেছে।

রবিবার দুপুর ১১টা ৩০মিনিটে টেপারকুটি দাখিল মাদ্রাসার সামনে সুপারের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

ভুক্তভোগী, আব্দুল আউয়াল বলেন, সুপার শফিকুল ইসলাম আমাকে সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগ দেওয়ার নামে সাবেক ম্যানেজিং কমিটির উপস্থিতিতে ১৫লাখ টাকা টাকা হাতিয়ে নিয়েছেন। আমি সুপারের বিচার দাবি করছি।

মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও সাবেক মেম্বার নুর মোহাম্মদ শেখ, ম্যানেজিং কমিটির দাতা সদস্য সাবেক মেম্বার মন্টু ব্যাপারী বলেন, সুপার শফিকুল ইসলাম প্রতিষ্ঠানে সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগ দেওয়ার নামে আব্দুল আউয়াল কাছে ১৫লাখ টাকা এবং মাহাতাব মন্ডলের স্ত্রীকে আয়া পদে চাকরি দেয়ার নামে ৮লাক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। মাদ্রাসায় অনুপস্থিতি ও অনিয়মের কারনে এলাকার ছেলে মেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছেন। চলতি দাখির ফরমপূরণেও অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ করেন। তারা দুর্নীতিবাজ সুপারের পদত্যাগ দাবি করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button