কাপাসিয়ায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন সিমিন হোসেন রিমি এমপি

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
আজ ৩ অক্টোবর দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপাসিয়ার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি কাপাসিয়ার আশেপাশের কয়েকটি মণ্ডপে শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য প্রদান করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শহীদুল্লাহ্, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, যুবলীগের সভাপতি ও কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজিব ঘোষ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।




