প্রবাসশিরোনাম

কানাডায় ট্রাকচাপায় বাংলাদেশি তরুণী নিহত

কানাডার অটোয়ায় ট্রাকচাপায় নুসরাত জাহান (২৩) নামে এক বাংলাদেশি তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার লিয়ন স্ট্রিট লরিয়র অ্যাভিনিউতে এ দুর্ঘটনা ঘটে।
নুরজাহান কানাডায় বাংলাদেশ দূতাবাসে কর্মরত হিসাবরক্ষণ কর্মকর্তা জাকির হোসেনের মেয়ে। বাবার চাকরির সুবাদে তিন বছর আগে তিনি পরিবারের সঙ্গে কানাডায় যান।
স্থানীয় সূত্রে জানা যায়, নুসরাত সাইকেল চালিয়ে বাসা থেকে দুই ব্লক দূরে ক্লাসে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছার পর টমলিনসন কনস্ট্রাকশনের একটি ট্রাক নুসরাতকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নুসরাতের মৃত্যুতে বাংলাদেশের দূতাবাস ও কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। অটোয়ার মেয়র জিম ওয়াটসন নুসরাতের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
টমলিনসন কনস্ট্রাকশনও এক বিবৃতিতে ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে। বিবৃতিতে তারা জানায়, তাদের প্রতিষ্ঠান অভ্যন্তরীণ তদন্তের উদ্যোগ নিয়েছে। পুলিশকেও তারা সর্বাত্মক সহযোগিতা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button