slider

কানাইঘাটে শীতবস্ত্র বিতরণ

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলার দক্ষিন বানীগ্রাম ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার সুলেমান আহমদের পক্ষ থেকে ৫ জানুয়ারি নিজ বাসার সামনে এলাকাবাসী ও ওয়ার্ডবাসীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় স্থানীয় চেয়ারম্যান লোকমান আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান এবং সিলেটের দিনকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ, এছাড়াও উপস্তিত ছিলেন ইউপি সদস্য আব্দুল্লাহ, ইউপি সদস্য মাহবুবুর রহমান, জেলা যুবলীগ নেতা আহমদ হোসেন খান, শিক্ষক মাসুদ আহমদ, সহ আরো অনেকে। 
কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সারওয়ার আহমদ, ব্যাংকার শিহাব উদ্দিন প্রমুখ। উল্লেখ্য যে, মেম্বার সুলেমান আহমদ নিজ অর্থায়নে ওয়ার্ডবাসীর জন্য ২০০টি ভালো মানের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button