sliderস্থানিয়

সিংগাইর ফায়ার স্টেশনের উদ্যোগে গণসংযোগ ও অগ্নিনির্বাপন প্রশিক্ষন

সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে গণসংযোগ ও অগ্নিনির্বাপন প্রশিক্ষন দেয়া হয়েছে।
বুধবার(৭ মে) সকাল ১০ টার দিকে সিংগাইর ফায়ার স্টেশনের আয়োজনে উপজেলার বলধারা ইউনিয়নের গোলাইডাঙ্গা বাজারের ব্যবসায়ীদের মাঝে গনসংযোগ ও অগ্নিনির্বাপন প্রশিক্ষন দেয়া হয়। উপজেলা ফায়ার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো.মহিবুর রহমানের নেতৃত্বে গণসংযোগ ও মহড়া প্রদর্শনে অংশ নেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রশিক্ষনের শুরুতে গণ-সংযোগ করা হয় এবং পাশাপাশি বাজারের ব্যবসায়ীদের একত্রিত করে ড্রামের ভিতরে চটের বস্তার সাহায্যে তেলের আগুন কিভাবে নির্বাপন করতে হয়,তা দেখানো হয় । পোর্টেবল অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।। এ সময় আগুন নির্বাপন মহড়ায় উপস্থিত সকলকে সচেতনও করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button