কলেজ শিক্ষক স্বপন মন্ডল অনুমতি ছাড়া দীর্ঘদিন বিদেশে, দেখার কেউ নেই

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক কোন নিয়মনীতির তোয়াক্কা না করে যখন তখন দেশের বাহিরে চলে যায়। শিক্ষক কলেজে উপস্থিত না থাকায় এক দিকে কলেজের সুনামক্ষুন্ন হচ্ছে অপর দিকে শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে দেখার কেও নেই।
কলেজ সূত্রে জানা যায় পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক স্বপন মন্ডল এপ্রিল মাসে তিনদিনের ছুটি নেন। ছুটি নিয়েই তিনি ভারতে তার পরিবারের কাছে চলে যান। সেখানে তিনি দীর্ঘ দিন অবস্থান করেন। যেখানে একদিনের জন্য দেশের বাহিরে যেতে হলে কলেজ পরিচালনা বোর্ডের অনুমতি লাগে সেখানে অনুমতি ছাড়া দীর্ঘদিন কিভাবে দেশের বাহিরে অবস্থান করলেন এনিয়ে শিক্ষার্থী ও অভিবাবকদের মনে প্রশ্ন দেখা দিয়েছে। স্বপন মন্ডল দীর্ঘ দিন বিদেশে থাকলেও দেশে ফিরেই তিনি হাজিরা খাতায় স্বাক্ষর করেন। আর এ সকল বিষয়ে কৌশলে সহযোগীতা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুরুদাস মন্ডল। অধ্যক্ষ ব্যাক্তিগত সুভিদা নিয়ে স্বপন মন্ডলকে অনুপস্থিত না দেখিয়ে দীর্ঘদিন পর হাজিরা খাতায় স্বাক্ষর করার সযোগ করে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক শিক্ষক জানান স্বপন মন্ডলের পরিবারের সকলে ভারতে থাকেন। শিক্ষার্থীদের কথা না ভেবে বছরে এভাবে প্রায়ই তিনি ভারতে অবস্থান করেন। স্বপন মন্ডল ভারতে হুন্ডির ব্যাবসা করেন বলে তারা জানান। স্বপন মন্ডলের অনুপস্থিতি এবং অদক্ষতার জন্য বিজ্ঞান বিভাগে শিক্ষর্থী ভর্তি হতে চায় না। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদেশে যাবার বিষয়ে স্বপন মন্ডলের কাছে জানতে চাইলে তিনি একটু পড়ে কথা বলবেন বলে মোবাইল কেটে দেন। তারপর তিনি আর ফোন করেননি। নিয়ম না মেনে স্বপনমন্ডলের বিদেশ যাওয়ার বিষয়ে অধ্যক্ষ গুর“দাস মন্ডলের কাছে জানতে চাইলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর অশোভন আচরণ করে মোবাইল কেটে দেন। জেলা শিক্ষা অফিসার খোন্দকার রেজাউল করিম জানান কোন শিক্ষক একদিনের জন্যও যদি দেশের বাহিরে যেতে চান তাহলে ঐ প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের অনুমতি অবশ্যই লাগবে। যদি কেও অনুমতি ছাড়া দেশের বাহিরে গিয়ে থাকে দতন্ত করে তার বিরদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।



