খেলাশিরোনাম

করোনা : ২০ লাখ টাকার ফান্ড সংগ্রহ সাকিবের

করোনাভাইরাস মোকাবিলায় একটি গ্রুপের সঙ্গে মিলে ২০ লাখ টাকার ফান্ড তুলেছেন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এই অর্থে বেশ কয়েকটি হাসপাতালে করোনা শনান্তের টেস্টিং কীট সরবরাহ করা হবে বলে জানিয়েছেন তারকা এই অলরাউন্ডার।
ফান্ড সংগ্রহ নিয়ে নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে দেওয়া স্টেটাসে সাকিব লিখেছেন- “আমি খুবই গর্বের সাথে আপনাদের জানাচ্ছি যে কনফিডেন্স গ্রুপ সাকিব আল হাসান ফাউন্ডেশনের সাথে এক হয়ে সর্বমোট ২০ লক্ষ টাকার একটি ফান্ড গঠনে সহায়তা করেছে। এই ফান্ড থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে তারা টেস্টিং কিটের ব্যবস্থা করে দেয়া হবে।”
“আমি কনফিডেন্স গ্রুপের সাথে একজোট হয়ে মানুষের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করছি।”
বর্তমান করোনা পরিস্থিতিতে আগেই এগিয়ে এসেছে দেশের অনেক ক্রিকেটার। এ জন্য চলতি মাসের নিজেদের বেতনের অর্ধেক টাকা দিয়ে একটি তহবিল গঠন করেন তারা। সেখানেও আছে সাকিবের অংশগ্রহণ। কনফিডেন্স গ্রুপের সঙ্গে ফান্ড তার ব্যক্তিগত উদ্যোগ।
স্ত্রী-সন্তানকে সময় দিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আইসিসি’র নিষেধাজ্ঞার কারণে ক্রিকেট থেকে বাইরে থাকা সাকিব। দেশটিতে পৌঁছানোর পর নিয়মানুযায়ী সেলফ আইসোলেশনে যেতে হয় তাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button