উপমহাদেশশিরোনাম

করোনা : শ্রীলঙ্কায় নির্বাচন স্থগিত, কারফিউ ঘোষণা

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী মাসে অনুষ্ঠিতব্য সংসদীয় নির্বাচন স্থগিত করেছে দক্ষিণ এশিয়ার দ্বীপদেশ শ্রীলঙ্কা। শুধু তাই নয় শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২৩ মার্চ) ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী কারফিউও জারি করেছে দ্বীপরাষ্ট্রটি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, আগামী মাসে শ্রীলঙ্কায় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু দেশটিতে গত কয়েকদিনে করোনা সংক্রমণের হার দ্রুত হওয়ায় একদিন আগে নির্বাচন কমিশনার আসন্ন ওই নির্বাচন স্থগিত করেন। সেই সাথে সোমবার ভোর ৬ টা পর্যন্ত দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে।
গত ৩ দিনেই দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দুই গুণ বেড়েছে। বর্তমানে তা প্রায় ৭০ জন। সরকারি মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছে, দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ ইতালির চেয়েও ভয়াবহ হয়ে দেখা দিতে পারে।
ইতালি ও শ্রীলঙ্কার স্থানীয় সংক্রমণের প্রথম ৭ দিনের গ্রাফের তুলনা টেনে এ আশঙ্কা জানায় তারা। ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুসারে আগ্রাসী পদক্ষেপ নিতে হবে বলে তাদের মত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button