আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনা : রাশিয়ায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

রাশিয়ায় নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। রবিবার রুশ স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে বলে বিবিসি জানিয়েছে।
রুশ কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ৭৩৬ জন আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন নতুন আরও ১৩৪ জন।
ফলে রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮১ হাজার পার হয়ে গেছে। বিশ্বজুড়ে আক্রান্ত দেশগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে আছে ভ্লাদিমির পুতিনের দেশ।
এ ছাড় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৬১ জনে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে আসছে, রাশিয়ায় আক্রান্তের পরিসংখ্যানে মৃত্যুর সংখ্যা কম। তবে রুশ কর্তৃপক্ষের দাবি, বেশি বেশি টেস্টের ফলে আক্রান্তের সংখ্যা বেশি।
রাজধানী মস্কোতে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। আক্রান্ত ও মৃতের সংখ্যাও সবচেয়ে বেশি মস্কোতে। শহরটির সবগুলো সমুদ্র সৈকত বন্ধ করে দেয়া হয়েছে।
রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি রোজাভিয়েতসিয়া করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ফ্লাইট নিষেধাজ্ঞা ১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button