আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ছাড়ালো

পতাকা ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছ। ওযার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে নটায় ওযার্ল্ডোমিটারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ লাখ ৫৬ হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে এ পর্যন্ত প্রায় ১ কোটি ১৮ লাখ ৮২ হাজার ৯২৭ জন মানুষের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।
করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রে আবারো করোনার সংক্রমণ বেড়ে গেছে। এ নিয়ে বুধবার যুক্তরাষ্ট্রের মার্কিন শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বিবিসিকে বলেছেন যে, খুব নিকৃষ্ট সময়ে আমরা ভুল পথে যাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button