খেলা

করোনায় মেয়েদের উদ্দেশ্যে কোচের বার্তা

করোনাভাইরাসের কারণে দেশের সব খেলাই স্থগিত। ব্যতিক্রম নয় নারী ফুটবলও। মেয়েদের প্রিমিয়ার লিগ বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে চলা মেয়েদের ক্যাম্পও ছুটি দেওয়া হয়েছে ১৭ মার্চ। করোনার প্রদুর্ভাবের ভয়াবহ এই সময়ে জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন জোর দিচ্ছেন মেয়েদের সুস্থতার দিকেই। তাই সবার প্রতি তার একটাই বার্তা- আগে জীবন, এরপর অন্যকিছু।
দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে নারী ফুটবল দলের কোচ বলছিলেন ক্যাম্প ছুটির সময় সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে মরণঘাতি এই ভাইরাস সম্পর্কে।
ছোটন বলেন, ‘মেয়েদের ছুটি দেওয়ার সময় বলে দেওয়া হয়েছে প্রথমে নিজের নিরাপত্তা। সবাই ঘরে থাকো, বাইরে বের হবে না। আর এক্সারসাইজ যেগুলো আছে, সেটা জানে সবাই। বলেছি আধ ঘণ্টার এক্সারসাইজ যেটা করা হতো সেটা করবা। আর প্রথম কথা হচ্ছে সুস্থ থাকো, সুস্থ থাকলে সব করা যাবে।’
জাতীয় নারী ফুটবলারদের আবাসিক ক্যাম্প চলে বাফুফে ভবনে থেকেই। করনাভাইরাসের কারণে ক্যাম্প ছুটির আগে সবশেষ ৫৮ জন মেয়ে ছিলেন ক্যাম্পে। নারী ফুটবল লিগ চলায় সিনিয়র খেলোয়াড়দের একটা অংশ ছিলেন বিভিন্ন ক্লাবের তত্ত্বাবধানে।
এখন অবশ্য সবাই ছুটিতে। করোনার কারণে স্বাভাবিকভাবেই বাড়িতে তেমন অনুশীলন করারও সুযোগ পারেন না তারা। তবে জাতীয় দলের কোচ সেনিয়ে মোটেও ভাবছেন না।
ছোটন বলেন, ‘অন্যন্যবারও তো ছুটিতে গেলে আনফিট হয়। এবার না একটু বেশি হলো। কিন্তু সুস্থ থাকলে সব ঠিক করা যাবে সমস্যা নেই।’
নিয়মতি মেয়েদের সঙ্গে যোগাযোগ রাখার কথাও জানালেন ছোটন, ‘প্রতিদিনই অনেকের সাথে যোগাযোগ করা হচ্ছে। খোঁজ খবর নিচ্ছি। সবাইকে ঘরে থাকার বার্তাই দেওয়া হচ্ছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button