Uncategorized

করোনায় ফেনী জেলা আ’লীগ সভাপতির ইন্তেকাল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজজামান (৭৪)। আজ রোববার ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফেনীর প্রবীণ এ আইনজীবী ও রাজনীতিক।
তার বড় ছেলে সাইফুজ্জামান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৯ জুন শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে তিনি সিএমএইচে ভর্তি হন। পরদিন শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
পরিবার সূত্র জানায়, ওইদিন (শনিবার) রাতে করোনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর থেকে তাকে সিএমএইচের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হয়।
এর আগে ফেনীর বাসায় চার দিন ধরে জ্বর-কাশিসহ অসুস্থতা বোধ করছিলেন অ্যাডভোকেট আকরামুজজামান। শুক্রবার শ্বাসকষ্ট বাড়তে থাকলে বিকাল ৫টার দিকে পরিবারের সদস্যরা ঢাকায় নিয়ে যান। সন্ধ্যায় সিএমএইচে ভর্তি করা হয়।
অ্যাডভোকেট আকরামুজজামান ছিলেন ফেনীতে রোটারির অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। ফেনী ডায়াবেটিক সমিতির আমৃত্যু সভাপতিও ছিলেন তিনি।
তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।
তার মৃত্যুতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলা সভাপতি অ্যাডভোকেট লক্ষণ বনিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তারা বলেন, অ্যাডভোকেট আকরামুজজামানের মৃত্যুতে ফেনীবাসী একজন দেশপ্রেমিক রাজনীতিককে হারাল। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button