বিনোদন

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেলেন বাংলাদেশি গায়িকা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন কন্ঠশিল্পী বীনা মজুমদার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত এ পল্লীগীতি শিল্পী বেশ কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।
বীনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন নিউইয়র্ক প্রবাসী মিলি সুলতানা। তিনি মঙ্গলবার রাতে ফেইসবুক “করোনার মুহূর্মুহু থাবায় মায়ার বাঁধন থেকে মুক্তি নিয়ে চলে গেলেন ফরিদপুরের বীনা মজুমদার।
বাংলাদেশ ফোক আর্ট কাউন্সিলের পেজে শোক প্রকাশ করে লেখা হয়, বাংলা লোকসঙ্গীতের স্বনামধন্য শিল্পী বীনা মজুমদার আর নেই! করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জনপ্রিয় এই কন্ঠশিল্পীর মৃত্যুতে বাংলাদেশ ফোক আর্ট কাউন্সিলের পক্ষ থেকে জানাই গভীর শোক এবং শ্রদ্ধা।
এ দিকে মৃত্যুর মিছিলের দিক থেকে করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে বর্তমানে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে মারা গেছে ২৫ হাজার ৭৫৭ জন। এর প্রায় অর্ধেকই নিউইয়র্কে। যাদের মধ্যে প্রায় শ’খানেক বাংলাদেশি প্রবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button