আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনার ভয়ে আগে থেকেই গণকবর খুঁড়ছে ইউক্রেন

করোনার ভয়ে আগে থেকেই গণকবর খোঁড়া শুরু হয়েছে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিনিপ্রো শহরে । ইউক্রেনের সংবাদ মাধ্যম কিয়েভ পোস্ট জানিয়েছে, সরকারের সহায়তায় খোঁড়া হয়েছে এ সব গণকবর।
কিয়েভ পোস্টের প্রতিবেদনে বলা হয়, গত ৩ এপ্রিল ৬০০টির মত গণকবর খোঁড়া হয়েছে ইউক্রেনের ডিনিপ্রো শহরে । এছাড়া মরদেহের জন্য কয়েক হাজার ব্যাগও প্রস্তুত রাখা হয়েছে।
শহরটির কর্তৃপক্ষ বলছে, করোনায় মৃতদের জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছেন তারা। এছাড়া এই কর্মকাণ্ডের মাধ্যমে তারা মানুষকে কোয়ারেন্টাইনের বিষয়ে সচেতন করতে চান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button