Uncategorized
কমলগঞ্জের লোকালয়ে চিতাবিড়াল

সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জে বিলুপ্তপ্রায় দুর্লভ প্রজাতির চিতা বিড়াল আটক করেছে গ্রামবাসী। শনিবার ২৭ জানুয়ারি আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামে সমিজ মিয়ার বাড়ির উঠানে একটি চিতা বিড়াল দেখে বাড়ির লোকজন ও গ্রামবাসী সেটাকে আটক করে। এ খবর স্থানীয় সাংবাদিকরা বন বিভাগকে জানালে সন্ধ্যায় চিতা বিড়ালটিকে আদমপুর বনবিট এলাকায় অবমুক্ত করা হয়।
রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা আবু তাহের জানান, এটি একটি দুলর্ভ প্রজাতির প্রানী। খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। সন্ধ্যায় কাউয়ারগলা জঙ্গলে চিতা বিড়ালকে অবমুক্ত করা হয়।




