Uncategorized

নড়াইলে ‘বিজয় সরকার মেলা’ শুরু

একুশে পদকপ্রাপ্ত চারণকবি বিজয় সরকারের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে দু’দিনব্যাপী ‘বিজয় সরকার মেলা’র উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী।
চারণকবি বিজয় সরকার ফাউন্ডেশনের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ারুল ইসলাম, ড. গাজী রহমান, অধ্যক্ষ রওশন আলী, বিজয় সরকার ফাউন্ডেশনের যুগ্ম-আহবায়ক এসএম আকরাম শাহীদ চুন্নু, জেলা পরিষদ সদস্য ও বিজয় মেলা উদযাপন পর্ষদের সদস্য সচিব সাইফুর রহমান হিলু, চিত্রশিল্পী বলদেব অধিকারী, নারীনেত্রী আঞ্জুমান আরা, চিত্রশিল্পী যাযাবর মুনির, শেখ হানিফ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রশিল্পী বলদেব অধিকারীর একক চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করা হয়। বিজয় সরকারের গান অবলম্বনে অঙ্কিত ৫০টি ছবি নিয়ে এ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া বিজয়গীতি পরিবেশন করা হয়।
কবিয়াল বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয়া দেবী। বিজয় সরকার নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন, মতান্তরে মেট্রিক পর্যন্ত। তার দুই স্ত্রী বীণাপানি ও প্রমোদা অধিকারীর কেউ বেঁচে নেই। বিজয় একাধারে গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। ১৮০০-এর বেশি গান লিখেছেন তিনি। প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সঙ্গীত ও অসাধারণ গায়কী ঢঙের জন্য ‘সরকার’ উপাধি লাভ করেন। ‘পাগল বিজয়’ হিসেবে সমধিক পরিচিত তিনি। বার্ধ্যকজনিত কারণে ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতে পরলোকগমন করেন কবিয়াল বিজয় সরকার। পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button