কতটা শক্তিশালী তুর্কি সামরিক বাহিনী?

অভ্যুত্থানচেষ্টার মাধ্যমে তুরস্কের সেনাবাহিনী আবার লাইমলাইটে এসেছে। কত শক্তিধর এই সেনাবাহিনী।
পরিসংখ্যানে দেখা যায়, ন্যাটোর মধ্যে যুক্তরাষ্ট্রের পরই তরুস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। এই বাহিনীর সদস্যসংখ্যা ৫ লাখ ১০ হাজার ৬০০। ১৯৮৫ সালে তাদের সংখ্যা ছিল ৮ লাখ। বিশ্বের
অন্যতম প্রশিক্ষিত বাহিনী হিসেবে মনে করা হয় তাদের।
সাম্প্রতিক সময়ে তারা দেশের দক্ষিণ-পূর্ব দিকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত রয়েছে। ২০১৫ সালের মাঝামাঝিতে আড়াই বছরের চুক্তিটি ভেঙে পড়লে এই যুদ্ধ শুরু হয়ে যায়। এতে অনেক অফিসার নিহত হন।
গত বছর তুরস্ক মার্কিননেতৃত্বাধীন জোটের সাথে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলাও শুরু করে।
আইআইএসএসের ২০১৬ সালের হিসাব মতে, দেশটিতে সেনাবাহিনী সৈন্য সংখ্যা ৪,০২,০০০ জন। আর নৌবাহিনীতে ৪৮,৬০০, বিমান বাহিনীতে ৬০ হাজার। এছাড়া আধাসামরিক বাহিনীর সদস্য সংখ্যা এক লাখ। তিন বাহিনীতে রিজার্ভ আছে প্রায় চার লাখ।
তুর্কি নৌবাহিনীর ১৩টি সাবমেরিন, ১৮টি ফ্রিগেট, ৬টি করভেট আছে। বিমান বানিহীতে ২০০ এফ-১৬এস যুদ্ধবিমান রয়েছে। যুক্তরাষ্ট্রের পর এখানেই সবচেয়ে বেশি এফ-১৬এস বিমান রয়েছে।




