শিক্ষাশিরোনাম

ছাত্র অধিকার পরিষদের ২ নেতা রিমান্ডে

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সোমবার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলাম ও সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো: নাজমুল হুদাকে আদালতে হাজির করে সাত প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূইয়া।
গত ২৩ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক ছাত্রী। নারী ও শিশু নির্যাতন, অপহরণ করে ধর্ষণ ও সামাজিক যোগাযোগে মাধ্যমে চরিত্র হননের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে কোতোয়ালি থানায় এই মামলা করেন।
একই ঘটনায় দুদিন আগে লালবাগ থানায় একটি মামলা করেছিলেন তিনি। এতে আসামিদের সহযোগিতার করার অভিযোগে আসামি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরকেও।
মামলায় চার নম্বর আসামি সাইফুল এবং পাঁচ নম্বর আসামি নাজমুল। রোববার রাতে রাজধানীর মগবাজার ও আজিমপুরে অভিযান চালিয়ে সাইফুল ও নাজমুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button