আন্তর্জাতিক সংবাদশিরোনাম

কঠোর নিরাপত্তা ফাঁকি দিয়ে লেবাননি বানরের ইসরায়েল যাত্রা!

ইসরায়েল সীমান্ত কঠোর নিরাপত্তার চাদরে মোড়া থাকে সবসময়। কৌতুক করে বলা হয়ে থাকে ইসরায়েলি সামরিক বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কোনো মাছিরও এই সীমান্ত অতিক্রম করার ক্ষমতা নেই। অথচ সম্প্রতি জলজ্যান্ত এক বানর ইসরায়েলি সীমান্ত রক্ষীদের কলা দেখিয়ে দেশটির অভ্যন্তরে চলে যেতে সক্ষম হয়েছে।
গত সপ্তাহে মজার এই ঘটনা ঘটে। লেবাননের একটি খামারে এই বানরটি থাকতো। ফরাসি সন্যাসীনি এই খামারটি পরিচালনা করে থাকে। এটি লেবাননের দক্ষিণাঞ্চলের বিন্ত জেবেইল শহরের কুয়োজাহ গ্রামে অবস্থিত। এখানেই সিস্টার বিয়েত্রিস মাওগেরিন ‘শিপ অব পিস’ বা শান্তির জাহাজ নামক সব ধর্মের একটি আশ্রয় প্রকল্প চালান। এখানে মুসলমান, খ্রিষ্টান এবং ইহুদী ধর্মাবলম্বীদের নিরাপদ আশ্রয় দেয়া হয়।
এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে বানরটিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে কৃষি খামার এবং মানুষের বারান্দায় ঘুরেফিরে বেড়াতে দেখা গেছে। এমনকি বুধবার সন্ধ্যা পর্যন্ত দুষ্টু এই বানরটিকে বন্দী করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
লেবাননের বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, এই বানরটিকে আশ্রমে ফিরিয়ে দিতে পারলে অর্থ পুরষ্কার দেয়া হবে বলে ঘোষণাও দেয়া হয়েছে। প্রসঙ্গত, বানরটি আফ্রিকা থেকে আনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button