slider

কটিয়াদীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে দিশেহারা সাধারণ মানুষ

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি: গত ৮ নভেম্বর, শুক্রবার, পড়ন্ত বিকালে কিশোরগঞ্জ জেলাধীন কটিয়াদী উপজেলা পৌর সদর বাজার সহ বেশ কয়েকটি বাজার প্রদক্ষিণ করে সাধারন মানুষের কাছে দ্রব্যমূল্যের কথা জানতে চাইলে, তারা বলেন আমরা খুবই কষ্টে আছি, আমাদের দেখার কেউ নেই। যে টাকা উপার্জন করি তা দিয়ে সংসার চালানো কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাজারে গেলেই আমাদের মাথা ঘুরে যায়। তারা জানান, আমরা শুনেছি সরকার ডিম,আলু,পেঁয়াজ এর দাম নির্ধারণ করে দিয়েছে, কিন্তু কোন ব্যবসায়ী তা মানছে না। যে টাকা উপার্জন করি, তা দিয়ে সন্তানাদি নিয়ে ঠিকমতো চলাফেরা করতে পারিনা,নূন আনতে পান্তা ফুরায়, পাস্তা আনতে নূন, আমাদের এ ধরণের অবস্থা। একজন দিনমজুর বলেন,আমাদের মাইনে কিছুটা বৃদ্ধি হয়েছে ঠিকই, কিন্তু দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় আমাদের অবস্থা ও শোচনীয় হয়ে পড়েছে। সারা দেশে সরকার তদারকি মূলক অভিযান পরিচালনা করলে ও ব্যবসায়ীরা তা মানছেনা বলে জানান। সাধারণ মানুষেরা বলেন, এখনো স্থানীয় বাজারে আলু প্রতি কেজি ৬০ টাকা,ডিম হালি প্রতি ৫৫ টাকা, পেঁয়াজ ২২০/২০০ টাকা, ব্রয়লার কেজি প্রতি ১৭০ টাকা খুব একটা পাওয়া যায় না, আর যাই পাওয়া যায়, তার মূল্য অনেক,গরু ও খাসির গোসতের দাম ক্রয় ক্ষমতার বাইরে, মাছ কিনতে গেলে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এদিকে ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে আমাদের কিছু করার নেই, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, বেশী দামে ক্রয় করে কম দামে বিক্রি করে ভর্তুকী দিতে পারব না। আমাদের কে পাইকারী ব্যবসায়ীরা কমদামে দিলে, আমরা ও ক্রেতাদের কে কমদামে দিতে পারব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button