slider

কটিয়াদী বিএনপির লিফলেট বিতরণ

রতন ঘোষ,কটিয়াদী,প্রতিনিধি : ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি লিফলেট বিতরণ করেছে। বোধবার বিকালে উপজেলার জালালপুর ইউনিয়নে লিফলেট বিতরণে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রুহুল আমিন আকিলের নেতৃত্বে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপি সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ জাইদুল, উপজেলা যুবদলের প্রথম যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম সেতু, পৌর যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফুলু, পৌর কমিশনার মাহফুজুর রহমান মিঠু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুশফিকুর রহমান ওবায়দুর, উপজেলা ছাত্রদলের আহবায়ক তাসরিফুল হাসিব, পৌর ছাত্রদলের আহবায়ক দিদার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, যুগ্ন আহবায়ক রুবেল মিয়া প্রমুখ । কটিয়াদী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button