slider
কটিয়াদীর বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নানকে নাগরিক সংবর্ধনা

রতন ঘোষ, কটিয়াদী (কিশোরগঞ্জ )প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শিক্ষানুরাগী দানবীর ইঞ্জিনিয়ার এম এ মান্নানকে আজ ২ মার্চ শনিবার সকাল দশটায় নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব শফিক আলম মেহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আক্তারুল আলম, সাংবাদিক আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার বাশির উদ্দিন ফারুকী, প্রিন্সিপাল আব্দুর রশিদ, শিক্ষাবিদ রফিকুল ইসলাম মাস্টার, পাঁচগাতিয়া বীর মুক্তিযোদ্ধা আব্দুল মহিলা মাদ্রাসার সুপার নাসির উদ্দিন।




