কটিয়াদীর গচিহাটা বিদ্যা নিকেতনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কটিয়াদী উপজেলার সহস্রামধুলদিয়া ইউনিয়নের উম্মে বিলকিস কবির লাকি প্রতিষ্ঠিত ও পরিচালিত গচিহাটা বিদ্যানিকেতনে ১০ ফেব্রুয়ারি বাংলা ও ইংলিশ ভার্সন স্কুলের চতুর্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যানিকেতন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জয়নাল আবেদীন খোকনের সভাপতিত্তে ও সহকারী শিক্ষক শারমিন আক্তার এবং আরিফুর রহমান আকাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গচিহাটা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যক্ষ উম্মে বিলকিস কবির লাকি। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুতুব উদ্দিন, গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রাজ্জাক, সাইফুর রহমান ফারুক সহ অভিভাবক শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



