কটিয়াদীতে ৬০০ টাকার জন্য একজন খুন গ্রেপ্তার ৩

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধ : মাত্র ৬শত টাকার জন্য কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের নুরুল আলম(৩৭) পিতা মোহাম্মদ আলীকে নির্দয়ভাবে খুন করে।
ঘটনার বিবরণী জানা যায় আসামি মোহাম্মদ রফিক মিয়া (৩০)ও নিহত নুরুল আলমের মধ্যে ৬০০ টাকার দেনা পাওনা নিয়া গন্ডগোল ছিল । দীর্ঘদিন টাকা লেনদেনের গন্ডগোল থাকায়,গত ২৪ শে জুলাই সোমবার রাত আনুমানিক ১১ ঘটিকায় ১।মোঃ রফিক মিয়া (৩০)পিতা মোঃ আব্দুর রউফ শাকিন চমকপুর, ইউপি করগাও, ২।আকাশ মিঞা(২৬) পিতা মৃত মাতাব উদ্দিন সাং ভুনা, ইউপি কর গাও, ৩।হাদিস খা পিতা মৃত সালেখ খান সাং ভুনা, ইউপি করগাঁও সহ আরো কয়েকজন নিহত নুর আলমকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিন্তু সারা রাত্র পার হয়ে গেলেও নিহত নুরু আলম আর বাড়িতে ফিরে আসে নাই। ঘটনার পর থেকে নুর আলমের আত্মীয়-স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, না পেয়ে একপর্যায়ে গত ২৬ শে জুলাই বুধবার রাত আনুমানিক দুই ঘটিকায় নুর আলমকে জনৈক মিন্টু মিয়ার পাট ক্ষেতের পূর্ব দক্ষিণ কোণে মেয়েদের ওড়না দিয়ে হাত পা বাঁধা মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। এই ঘটনায় নিহত নূর আলমের স্ত্রী শিউলি আক্তার (৩৪) বাদী হয়ে নয় জনের নাম উল্লেখ করে কটিয়াদি মডেল থানা একটি হত্যা মামলা দায়ের করেন । মামলা নং ২৩,তারিখ ২৬ /০৭/২০২৩,
ধারা ৩০২ /৩৪The penal Code 1860.। মামলা রুজু করার পর পরই কিশোরগঞ্জ পুলিশ সুপার মোঃ রাসেল সেখ পিপিএম (বার)এর নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনিসুল হক গোপন সূত্রের ভিত্তিতে একদল পুলিশ ফোর্স এর মাধ্যমে উল্লেখিত তিন আসামিকে গ্রেফতার করে । গ্রেপ্তারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করে।



