
রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : কটিয়াদী উপজেলার ভৈরব- কিশোরগঞ্জ মহাসড়কের পাশে উজানচর নামক এলাকায় আজ দুপুরে সংজ্ঞা হীন অবস্থায় অজ্ঞাত এক শিশুকন্যা উদ্ধার করেছে এলাকাবাসী। শিশুটির বয়স আনুমানিক ৯/১০ বছর। পরে লোকজন তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
বর্তমানে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শিশুটির জ্ঞান ফিরলেও এখনো তার পরিবার বা অভিভাবকের কোন তথ্য দিতে পারছে না। শুধু তার নাম ফাইজা এইটুকুই সে তার কাঁপা কাঁপা গলায় বলতে পেরেছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির পরিবার সম্পর্কে তথ্য জানেন, তাহলে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।



