রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ভ্রাম্যমান আদালত, “পরিবেশ দূষণের” অভিযোগে এক ব্যাটারি ফ্যাক্টরিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল বিকেলে উপজেলা আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া নামক স্থানে, কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তাড়ানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে “কেজি এন্টারপ্রাইজ” নামক এক প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, কারখানাটি দীর্ঘদিন ধরে ক্ষতিকর ধোঁয়া এবং বিভিন্ন দূষিত বর্জ্যের মাধ্যমে আশেপাশের পরিবেশ দূষণ করে আসছিল। বিভিন্ন জনের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন পরিবেশ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরে পরিদর্শক, শুভ্র চন্দ্র বিশ্বশর্মা। ভ্রাম্যমান আদালতের পক্ষ থেকে জানানো হয়, কারখানাটির কার্যক্রমে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ও দূষণের সত্যতার প্রমাণ পাওয়া যায়। যার ফলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি)) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তাড়না বলেন,পরিবেশ রক্ষার স্বার্থে ক্ষতিকর ও অবৈধ কারখানার বিরুদ্ধে প্রশাসনেরএ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




