
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কটিয়াদী উপজেলার গচিহাটা বাজারে ভ্রাম্যমাণ আদালত, বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেন।
গতকাল কটিয়াদী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা উপজেলার ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজারে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,পন্যের গায়ে অগ্রিম উৎপাদনের তারিখ দেওয়া, নিষিদ্ধ রং ব্যবহার করা, পুড়া তৈল দিয়ে বিভিন্ন খাবার জিনিস তৈরি করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, দৃশ্যমান স্থানে তামাক জাত দ্রব্য রাখা ও বিক্রয় করা সহ বিভিন্ন অপরাধের কারণে চাঁদ বেকারি কে ২০ হাজার টাকা, শাহ সুইটস কে ৩ হাজার টাকা,ফারজুল মিস্টি ঘরকে ২ হাজার টাকা,আল মামুন স্টোরকে ৩ হাজার টাকা এবং শ্রী কৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার কে ৩ হাজার টাকা সহ সর্বমোট ৩১ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করেন।গ্রাম্যমান আদালত পরিচালনার সময় গচিহাটা পুলিশ ফাঁড়ির একদল পুলিশ সহায়তা করেন।
অভিযান শেষে সহকারি কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা ব্যবসায়ীর উদ্দেশ্যে বলেন ভবিষ্যতে তারা যেন এই ধরনের কাজ আর না করেন। তিনি আরো বলেন, এই ধরনের অভিযান আরও চলবে।




