
রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে “পুষ্টির বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কটিয়াদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২৩ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই আয়োজন করা হয়। জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ১০০ শয্যা বিশিষ্ট কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, ডাক্তার মোঃ ইশা খান (মেডিকেল অফিসার),উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনসালটেন্ট (কার্ডিওলজিস্ট) রিয়াসত বিন আজিম, মেডিকেল অফিসার ডাক্তার মেহেদী হাসান সহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মী, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপস্থিত বক্তারা বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোন বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টির বিষয়ে, আমাদের যথেষ্ট সচেতন হওয়া দরকার। প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম খাবার নিশ্চিত করা এবং পুষ্টিহীনতা দূরীকরণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।
আলোচনার সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা প্রদক্ষিণ করে।


