
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগাওঁ গ্রামের একটি তিন বছরের শিশু চাঁদ(৩) পানির গর্তে পরে মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুটি নাগেরগাঁও গ্রামের মোঃ আসাদ মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৩ মে বুধবার পরিবারের অন্যান্যদের সাথে বাড়িতে খেলা করছিল এই শিশুটি । এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির সামনে বৃষ্টির পানিতে ভর্তি একটি গর্তে সে পড়ে যায়। পরিবারের লোকজন,বেশ কিছুক্ষণ ধরে তাকে না পেয়ে,আশেপাশের খোঁজাখুঁজি শুরু করে। কোথাও না পেয়ে, অবশেষে বাড়ির সামনে গর্তের পানিতে শিশুটিকে পড়ে থাকতে দেখে, সাথে সাথে তাকে গর্ত থেকে তুলে জরুরী ভিত্তিতে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার ফারজানা ববি সুভা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শিশুটির অকাল মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

