slider

কটিয়াদীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্রহ্মপুত্র নদে ডুবে করুন মৃত্যু হয়েছে ইভা আক্তার নামের এক শিশুর। শনিবার ১৩ জুলাই বিকেলে জালালপুর ইউনিয়নের চর নোয়াকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশু ইভা আক্তার (১০) চর নোয়াকান্দি গ্রামের মঞ্জিল মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পরিবারের অজান্তে ইভা আক্তার অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির পাশেই পুরাতন ব্রহ্মপুত্র নদে যায়। একপর্যায়ে ইভা আক্তার পানিতে তলিয়ে গেলে সাথে থাকা অন্যান্য শিশুরা দ্রুত দৌড়িয়ে ইভা আক্তারের বাড়িতে জানানোর পর, বাড়ির লোকজন সহ এলাকাবাসী, দ্রুত পানিতে নেমে ইভা আক্তারকে পানি থেকে উদ্ধার করে কটিয়াদী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শিশুটির পিতা কাঞ্চন মিয়া কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মেয়েটা আমাদের অজান্তে পানিতে ডুবে মরে গেল, আমরা কেউ জানতে পারলাম না। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং মৃত শিশুটির বাড়িতে চলছে শোকের মাতম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button