slider

কটিয়াদীতে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদরে ১৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় কটিয়াদী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাজবিহার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কর্তৃক দুটি খাদ্য উৎপাদনমুখী বেকারিকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও বিতরণ পন্যের মোড়কে উৎপাদনের তারিখের ক্ষেত্রে মিথ্যা তথ্য, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন এবং বিতরণ, পন্য মোড়ক জাতকরণ এবং নিবন্ধন গ্রহণ ব্যতীত ব্রেড, বিস্কুট, কেক ও অন্যান্য খাদ্যদ্রব্য উৎপাদন মোড়কজাত বিক্রয় করার অপরাধে মেসার্স রূপালী বেপারী ও হাজী ফুট প্রোডাক্টস কে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেন।

সে সময় ভ্রাম্যমান আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন এর বিভাগীয় মেট্রলজি ইন্সপেক্টর মোহাম্মদ নাজমুস সায়দাত,উক্ত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন পরীক্ষক (মেট্রলজি) মোহাম্মদ রশিদ আজাদ, কটিয়াদী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কার্যালয়ের পেশকার কামরুল ইসলাম আকন্দ, কটিয়াদী মডেল থানার এস আই মোহাম্মদ মহসিন সহসঙ্গীয় ফোর্স। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহা সংবাদদাতাকে জানান, ওজন পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এবং ২৪(১) ও ২৪(৭)ধারা ভঙ্গের অপরাধে ৪১ ধারায় মেসার্স রূপালী বেকারী কে নগদ ২০ হাজার টাকা এবং হাজী ফুড প্রোডাক্টস কে নগদ ৭ হাজার টাকা সহ সর্বমোট ২৭ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে । তিনি আরো বলেন জনস্বার্থে খাদ্যে ভেজাল রোধে এ ধরনের কার্যকলাপ ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button