slider

কক্সবাজার জেলা যুব-মহিলা লীগের সাধারণ সম্পাদক হলেন রোমানা

মোঃ মাহবুব আলম চৌধুরী জীবন : এ যেন এক স্বপ্নের কল্পনায় জমানোকে বাস্তবতায় রুপান্তর ঘটে ইতিহাস গড়ে কক্সবাজার জেলা যুব-মহিলা লীগের সাধারণ সম্পাদক হলেন তাসলিমা আক্তার রোমানা।
সে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের তুতুরবিল রাবারড্যাম এলাকার জাফর আলমের মেয়ে।
পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড় রোমানা ২০০৯ সালে উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে, কক্সবাজার সিটি কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করে কক্সবাজার আইন কলেজ থেকে এল.এল.বি কোর্স সম্পন্ন করেন।
বিগত বুধবার (২০ জুলাই) কেন্দ্রীয় যুব মহিলালীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল স্বাক্ষরিত কমিটিতে কক্সবাজার জেলা যুব মহিলালীগের সভাপতি করা হয়েছে তাহমিনা চৌধুরী লুনাকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে স্বপ্নবাজ “তসলিমা আক্তার রোমানা’কে।
ঘোষিত এই কমিটিতে সহ সভাপতি করা হয়েছে হাসিনা আক্তার রিতা, যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে নাসরিন জাহান শাওনকে।
এদিকে, তাসলিমা আক্তার রোমেনা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তার পরিবার এবং নিজ গ্রামের মানুষের মাঝে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।
তাসলিমা আক্তার রোমানা জানান, এইচএসসি পাশ করার পরপরই বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশ আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হয়। পরে, বাংলাদেশ ছাত্রলীগের উপজেলাসহ জেলার বিভিন্ন পদে দায়িত্ব পালন করি।
রোমানা বলেন, দুঃখের বিষয় হলেও সত্য যে, কয়েক বছর আগে আমি আমার মাকে হারিয়েছি এবং একমাত্র ভাইকেও হারিয়েছি।
কাজেই পরিবারের বড় সন্তান হিসেবে রাজনীতিতে ঠিকে থাকা আমার জন্য বড় চ্যালেন্জ হয়ে দাঁড়িয়ে ছিল!
তারপরও আমি এক মূহুর্তের জন্যে রাজনীতি থেকে পিছপা হয়নি। যার ফলশ্রুতিতে হিসেবে আজ আমি কক্সবাজার জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি।
রোমানা আরও বলেন, আজ আমার এই সফলতার জন্য শুধু আমি একা আনন্দিত নয়। আমার মাতৃভূমি উখিয়া উপজেলাসহ তথা কক্সবাজার জেলার দলবল নির্বিশেষে সবাই আনন্দিত হয়েছেন।
তিনি বলেন, আগামীতে নারীর উন্নয়ন ও সমাজে পিছিয়ে পড়া সাধারণ মানুষের মাঝে নিজেকে সবসময় নিয়োজিত রাখবেন এবং তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ও শুভকামনা জানাই উদীয়মান তরুন প্রজন্মের উদাহরণ সুপ্রিয় তাসলিমা আক্তার রোমানা’কে। দোয়া করি মহান রাব্বুল আল্লাহ রহমাতুল্লিল আলামীন যেন তোমাকে রাজনীতির সর্বোচ্চ উচ্চতায় স্থান করিয়ে দেন।
বাস্তবতা চিত্র আজ আমাদের দেশে উদাহরণ হিসেবে থাকবে রোমানা, কারণ তার অবস্থান থেকে আজকের এ-ই পজিশনে আসা ঠিক যেমন আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্ন ই আজ শুধুই রোমানা’র জীবনে বাস্তবতা প্রমাণিত।
শুভেচ্ছান্তেঃ মোঃ মাহবুব আলম চৌধুরী জীবন
ভারপ্রাপ্ত সম্পাদক, Crimenewsbd24

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button