শিরোনাম

কক্সবাজারে ১৩ লাখ ইয়াবা সহ আটক ২

কক্সবাজারের বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১৩ লাখ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৫ সদস্যরা। এ সময় ২ জনকে আটক করার পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে।
রবিবার গভীর রাতে মিয়ানমার থেকে বঙ্গোপসাগর হয়ে কক্সবাজার সদরের খুরুশকুলের মাঝির ঘাট এলাকায় প্রবেশের সময় তাদের ইয়াবাসহ আটক করা হয়।
আটকরা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবির-১৩ এর এইচ-১৬ ব্লকের মো. বশির আহমদের ছেলে মো. আয়াজ (৩৪) ও সদর উপজেলার দক্ষিণ হাজীপাড়ার বাসিন্দা মৃত আব্দুল মজিদের ছেলে মো. বিল্লাল (৪৫)।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বক্তব্য রাখেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন কর্নেল তোফায়েল মোস্তফা সারওয়ার।
এ সময় তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এই ইয়াবা পাচারের সঙ্গে ট্রলার মালিকদের একটি অংশও জড়িত বলে জানা গেছে।
তিনি জানান, চলতি আগস্ট মাসের এই পর্যন্ত ১৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button