
ওয়াশিংটনে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে৷ ব্রিজের উপর থেকে লাইনচ্যুত হয়ে হাইওয়ে মুখ থুবড়ে পড়েছে হাইস্পিড অমরটক ট্রেন৷ এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে৷ আহতের সংখ্যা ছাড়িয়েছে ৮০৷
জানা গেছে, সোমবার স্থানীয় সময় সোমবার সকালে ঘটনাটি ঘটে৷ পোর্টল্যান্ড থেকে সিটেল যাচ্ছিল ট্রেনটি৷ সিটেল স্টেশনে ঢোকার কয়েক মিনিট আগেই এই ভয়াবহ রেল দুর্ঘটনাটি ঘটে৷ এই ঘটনার পরই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, অত্যাধিক গতির জন্যই দুর্ঘটনার কবলে পড়ে হাই স্পিড ট্রেনটি৷
চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে ৷ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে ট্রেনটি সোজা মাউন্টস রোডের উপরে এসে পরে৷ ওই লাইনে ট্রেন চলাচল আপাতত একেবারে বন্ধ করে দেয়া হয়েছে৷
এই ভয়াবহ রেল দুর্ঘটনা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ৷ মাউন্টস রোডে গাড়ি চলাচল একেবারে বন্ধ করে দিয়েছে পুলিশ৷ গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে ইতিমধ্যেই৷ এই রাস্তাটি সাউথবাউন্ড এলাকার একটি অত্যন্ত ব্যস্ততম রাস্তা৷ এই রাস্তা দিয়েই প্রতিদিন প্রায় ৬০ হাজার গাড়ি যাতায়াত করে৷ তাই এই রাস্তাটি বন্ধ করে দেয়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা৷




