বিনোদন

ঐশ্বরিয়ার ‘হালকা হালকা’

সর্বশেষ করন জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে দেখা গিয়েছিল বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। বিয়ের পর পরিবারকে সময় দেওয়ার কারণে চলচ্চিত্র থেকে অনেকটাই দূরে চলে যান ঐশ্বরিয়া। সম্প্রতি ‘ফ্যানি খান’ নামে একটি ছবিতে দেখা গেছে এই অভিনেত্রীকে। ছবিটির ট্রেইলারও প্রকাশিত হয়েছে সম্প্রতি।
অতুল মাঞ্জেরেকার পরিচালিত ‘ফ্যানি খান’ ছবিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিতে ঐশ্বরিয়া রাইকে নামকরা সংগীত শিল্পীর চরিত্রে দেখা যাবে। এ ছাড়া ‘ফ্যানি খান’ ছবিতে অনিল কাপুর ও রাজকুমার রাও অভিনয় করেছেন।
সম্প্রতি ছবিটির দুটি গান প্রকাশিত হয়েছে। ‘মোহাব্বত’ ও ‘হালকা হালকা’ নামে গান দুইটিতেই ঐশ্বরিয়াকে নতুন ভাবে দেখা গেছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল ইউটিউবে ‘হালকা হালকা’ গানটি প্রকাশিত হয় এবং রোমান্টিক ধাঁচের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সুনিধি চৌহান। রোমান্টিক গানটিতে ঐশ্বরিয়ার সঙ্গে রাজকুমার রাওকে দেখা গেছে। ‘হালকা হালকা’ গানের তালে ঐশ্বরিয়া বেশ ভালোই নেচেছেন। গানটির শিরোনাম নুসরাত ফতেহ আলীর একটি গানের সঙ্গে মিলে যায়।
‘ফ্যানি খান’ একটি সংগীতনির্ভর ছবি। যেখানে বাবা ফ্যানি খান (অনিল কাপুর) তাঁর মেয়ের স্বপ্ন পূরণ এবং নামকরা সংগীতশিল্পী বানাতে চায়। মেয়ের স্বপ্ন পূরণের জন্য সংগীতশিল্পী ঐশ্বরিয়া রাইকে অপহরণ করেন অনিল কাপুর। এমনই একটি কাহিনী নিয়ে তৈরি হয়েছে ছবিটি। আগামী ৩ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button