Uncategorized

ঐক্যবদ্ধ যুবশক্তিই পারে সৃজনশীল ও ন্যায্যতাভিত্তিক সমাজ গড়তে

মানিকগঞ্জ থেকে সংবাদদাতা : ছাত্র-যুব সমাজ দেশ ও দশের জন্য বলিষ্ঠ আত্মপ্রত্যয়ী-সৃজনশীল ও উৎপাদন ক্ষম জাতির কাঙ্কিত শক্তি। এই শক্তিকে অলসরেখে কোন জাতিই তার অভিষ্ঠলক্ষ্যে পৌছাতে পারেনি। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক  যুব শক্তিকে উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের এজেন্ট মনে করেই দেশের বিভিন্ন স্থানের কর্মএলাকা কেন্দ্রীক কৃষকসহ সকল ¯Íরের প্রান্তিক মানুষের সাথে যুবদের সম্পর্ক যোগাযোগ ও মঙ্গলজনক সহবাস্থান সৃষ্টির প্রয়াসে নিরলসভাবে কাজ করে আসছে।
সম্প্রতি বারসিক সিংগাইর রিসোর্স সেন্টার, বায়রা,সিংগাইর মানিকগঞ্জ এর মিলনায়তনে জেন্ডার বৈচিত্র্য আন্ত:নির্ভরশীলতা ও বহুত্ববাদি সমাজ বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিনোদপুর নয়াপাড়া তরুন সংঘের সভাপতি রাজিউদ্দিন সজলের সভাপতিত্তে সুচনা বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায়। জেন্ডার ও সেক্স বিষয়ক প্রশিক্ষক হিসেবে ধারনাপত্র পাঠ করেন সমাজবিজ্ঞানী প্রভাষক মো: আরশেদ আলী। সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বারসিক পোগ্রাম অফিসার মো:নজরুল ইসলাম,প্রকল্প সহায়ক আছিয়া আক্তার, কর্মশালা আয়োজনে সমন্বয়কের ভূমিকা পালন করেন বিনোদপুর নয়াপাড়া তরুন সংঘের সাধারন সম্পাদক হারিজ উদ্দিন শিপু।
অংশগ্রহনকারিদের অংশগ্রহনমূলক আলোচনা ও দলীয় অনুশীলনের মাধ্যমে জেন্ডার ও সেক্স বিষয়ক সাধারন ধারনায়ন সৃষ্টি হয়। এছারাও বৈচিত্র্য আন্ত:নির্ভশীলতা ও বহুত্ববাদ কি এবং কেন সুরক্ষা করা প্রয়োজন,জেন্ডার এর সাথে কিভাবে সম্পর্ক সৃষ্টি হয় এগুলোছারাও নেতৃত্ব,সংগঠন,যৌতুক,বাল্য বিবাহ,নারী নির্যাতন,পরিবেশ,আবহাওয়া,জলবায়ু পরিবর্তন, নোটারি,যৌন হয়রানি,নারীর ÿমতায়ন ইত্যাদি বিষয়ে শব্দগত বিশেষন হয়। দলীয় অনুশীলনে জেন্ডার ক্রাঞ্চ মডেলের আলোকে এলাকার সমস্যা চিহিৃত করা হয় এবং বাছাই করে অপেক্ষাকৃত জনগুরুত্বপুর্ন একটি সমস্যা বাল্য বিবাহ নিয়ে তারা কাজ করার প্রত্যয় করেন এবং তার আলোকে তাদের তৈরী সচেতনতামূলক নাটককে আরো সম্প্রসারিত করার নিমিত্তে¡ নাট্য কর্মশালা আয়োজননের সিদ্ধান্ত হয়। যুবদের নেতৃত্বে সৃজনশীল এই সকল কর্মসূচির সফল বা¯Íবায়নই পারবে ন্যায়্যতা ভিত্তিক সমাজ গড়তে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button