Uncategorized

২০২২ সালের মধ্যে খোলাবাজারে কোনরূপ ভোজ্যতেল বিক্রয় হবেনা : খাদ্যমন্ত্রী

গোলাম রাব্বানী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ “আগামী এক বছর অর্থাৎ ২০২২ সালের মধ্যে খোলাবাজারে কোনরূপ ভোজ্যতেল বিক্রয় হবেনা। খোলা তেলে দেখা যায় পামওয়েল তেলের মধ্যে সোয়াবিন তেল মিশ্রন করে সয়াবিন তেল বলে ক্রেতার হাতে ধরিয়ে দেয়। তা ক্রেতাদের ভোগান্তি ও সঠিক তেল পাওয়ার লক্ষ্যে সবধরনের ভোজ্যতেল প্যাকেটজাত করা হবে” বাজারে কোন প্রকার খোলা তেল বিক্রয় হবে না শুধুমাত্র প্যাকেট তেল বিক্রয় হবে যা প্যাকেটের গায়ে তেলের নাম উল্লেখ থাকিতে হইবে।
নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উক্ত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজান হোসেন মন্ডল, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, থানার অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী মোল্লা।
উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান টকি এর সঞ্চালনায় জেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক রঞ্জিত সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, হোটেল রেস্তোরায় মালিকগণ, মৎস্য ব্যবসায়ী, ক্ষুদ্র ও বণিক ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও ৪৫ জন শিক্ষার্থীদের মাঝে ১লক্ষ ৬২ হাজার টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন প্রকার চিকিৎসাসেবার চেক প্রদান করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button