রাজনীতি
ঐক্যফ্রন্টের জরুরি সংবাদ সম্মেলন বিকেলে

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্টের গণমাধ্যম সমন্বয়কারী ড. মেহেদী মাসুদ।
সংবাদ সম্মেলনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের সবশেষ অবস্থা তুলে ধরা হবে বলে জানা গেছে।




