এসএসসি পরিক্ষায় কৃতকার্য তানিম তাসিন সিয়ান সহ সকলের জন্য দোয়া ও অভিনন্দন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: রিফাত নূর তানিম উপস্থিত ইংরেজি রচনা প্রতিযোগিতায় কুমিল্লায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী ও হোমনা সরকারি পাইলট হাইস্কুলের ছাত্র, বিগত এসএসসি পরিক্ষার ফলাফলে জিপিএ-৫ (গোল্ডেন) নাম্বার অর্জন করেছে। তাঁর প্রাপ্ত নাম্বার ১২২৩, সে উপজেলার শ্রীমদ্দি গ্রামের কৃতি সন্তান, ডক্টর হসপিটালের, ব্যবস্থাপনা পরিচালক সাদা মনের মানুষ মোঃ কামাল উদ্দিনের ছোট ছেলে। এদিকে কেএম মাহবুবুর রহমান তাসিনের কৃতিত্বে পরিবারের লোকজন খুবই খুশি হয়েছে, সে পায়ে ব্যান্ডেজ নিয়েও বিগত এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করে, সেও একই প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ (গোল্ডেন) নাম্বার অর্জন করেছে। তাসিন, জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ও আলীপুর গ্রামের কৃতি সন্তান মোঃ মজিবুর রহমান এবং টিউলিপ প্রশাসন ইন্সটিটিউটের প্রধান শিক্ষক হাসনা হেনা’র বড় ছেলে। অপরদিকে শরিফুল ইসলাম মমিন (সিয়ান) একই সেশনে একই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) নাম্বার অর্জন করেছে। সিয়ান, শোভা রামপুর গ্রামের কৃতি সন্তান ও রামকৃষ্ণ পুর হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মনিরুল মমিন এর একমাত্র পুত্র সন্তান। তিন কৃতি শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের সফলতায় দোয়া ও অভিনন্দন বার্তা অব্যাহত রয়েছে।



