sliderরাজনীতিশিরোনাম

এবি পার্টির শীর্ষ নেতারা দেশের বিভিন্ন স্থানে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন

পতাকা ডেস্ক: ফেনী, বরিশাল, ঢাকা,পটুয়াখালী, কক্সবাজার ও দেশের অন্যান্য শহরে এবারের ঈদুল ফিতরের নামাজে উপস্থিত থাকবেন আমার বাংলাদেশ (এবি পার্টি ) পার্টির শীর্ষ নেতৃবৃন্দ। পার্টির সূত্রে জানানো হয়েছে, নেতৃবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহ ও মসজিদে নামাজের মাধ্যমে দেশবাসীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।
চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ফেনী সদর, শর্শদী হাইস্কুল মাঠ (ঈদগাহ ময়দান) এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশালের মাধবপাশা, বাবুগঞ্জে ঈদের নামাজে অংশ নেবেন।

সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অবঃ) পটুয়াখালী ঈদগাহ ময়দান, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কাসেম কক্সবাজারের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুক চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ কেন্দ্রীয় মসজিদে নামাজে উপস্থিত থাকবেন।ভাইস চেয়ারম্যান বি এম নাজমুল হক তিলপাপাড়া ঈদা জামে মসজিদ, খিলগাঁও, ঢাকা, লে. কর্নেল হেলাল উদ্দিন আহাম্মদ ডিওএইচএস, বনানী পরিষদ মাঠ, ঢাকা, এছাড়া ইউ কে-তে অবস্থানরত ব্যারিস্টার খান আজম ও ব্যারিস্টার নুরুল গাফ্ফারও স্থানীয় প্রবাসী মুসলমানদের সঙ্গে ঈদের নামাজে অংশ নেবেন।

যুগ্ম সাধারণ সম্পাদকরা দেশের বিভিন্ন জেলা ও প্রবাসে ঈদগাহ ও মসজিদে অংশ নেবেন। এদের মধ্যে ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া (বুড়িচং, কুমিল্লা), আব্দুল্লাহ আল মামুন রানা (ছত্রপাড়া ঈদগাঁও ময়দান, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা), আনোয়ার সাদাত টুটুল (কুয়ালালামপুর, মালয়েশিয়া), এবিএম খালিদ হাসান (উলন বাজার জামে মসজিদ, পশ্চিম রামপুরা, ঢাকা), আমিনুল ইসলাম এফসিএ (আল আকসা মসজিদ, বনশ্রী, ঢাকা) ও ব্যারিস্টার সানী আব্দুল হক (দরিয়া বোখারী ঈদগাহ ময়দান, হাকিমপুর, দিনাজপুর), আলতাফ হোসেইন উত্তরা ১২ নং সেক্টর, শাহাদাতুল্লাহ টুটুল পশ্চিম দোলাইরপাড়ের মসজিদে নামাজে যোগ দেবেন। এছাড়া ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এবং মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমির শাহ পাড়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।
এবিএ পার্টি সূত্রে জানানো হয়েছে, দলের শীর্ষ নেতৃবৃন্দ দেশের বিভিন্ন স্থানে উপস্থিত থেকে সাধারণ মানুষকে ঈদের শুভেচ্ছা জানাবেন এবং সামাজিক ঐক্য ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button